২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে অন্য জর্জ কুনি

মঙ্গলবার ভারতের প্রতিরা মন্ত্রণালয়ের সাউথ ব্লক তারকালোকিত হয়ে ওঠে জর্জ কুনির আগমনে। তবে অভিনেতা হিসেবে নয়, এই হলিউড তারকার ভারত সফর জাতিসংঘের শান্তি দূত হিসেবে। সে কারণেই সাউথ ব্লকে ভারতের প্রতিরা সচিব বিজয় সিং এর সঙ্গে কুনির সাাতের সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং অপারেশনস জেন হল লিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 07:04 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মঙ্গলবার ভারতের প্রতিরা মন্ত্রণালয়ের সাউথ ব্লক তারকালোকিত হয়ে ওঠে জর্জ কুনির আগমনে। তবে অভিনেতা হিসেবে নয়, এই হলিউড তারকার ভারত সফর জাতিসংঘের শান্তি দূত হিসেবে। সে কারণেই সাউথ ব্লকে ভারতের প্রতিরা সচিব বিজয় সিং এর সঙ্গে কুনির সাাতের সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং অপারেশনস জেন হল লিউট। খবর ভারতীয় ওয়েবসাইটের। হলিউডে এখন অস্কার মৌসুম। উপরন্ত কুনির 'মাইকেল কেটন' বেশ কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। এসব ছেড়েই তাকে এখন জাতিসংঘের শান্তি দূত হিসেবে যেতে হয়েছে ভারত। লিউট আর কুনি আফ্রিকা থেকে ভারতে যান। আফ্রিকায় জাতিসংঘে নিযুক্ত ভারতীয় শান্তিবাহিনীর সদস্যদের কর্মকান্ড দেখে এসেছেন তারা। ওয়েবসাইটটি জানায়, জাতিসংঘ শান্তিরী বাহিনীতে তৃতীয় বৃহত্তম দলটি ভারতের। এর সদস্য সংখ্যা ৯ হাজার ৩৫৭ জন। ৯ হাজার ৮৫৬ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ১০ হাজার ৬১০ সদস্যের সবচেয়ে বড় দলটি পাকিস্তানের। সোমবার রাতে কুনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিবেক কাতজুর আমন্ত্রণে তাজমহল হোটেলের ভিলা মেদিচিতে এক পার্টিতে যোগ দেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে খোলাখুলি আলাপ করেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কাকে সমর্থন করছেন, সাংবাদিকদের এরকম প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কুনি বলেন, "মার্কিন সিনেট নির্বাচনে আমি ওবামাকে সমর্থন করেছিলাম।" স