জানুয়ারি ২৭ (বিডিনিজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্ম বিভূষণ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আশা ভোঁসলে। দেরীতে হলেও বেঁচে থাকতেই যে সম্মাননা পেলেন এ জন্য তিনি খুশি বলে জানান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
গত বছর ৭৪ এ পা রেখেছেন ভারতের কিংবদন্তীতুল্য এই শিল্পী। তিনি বলেন, " মৃত্যুর আগেই আমি এটা পেলাম এ জন্য আমি আনন্দিত। স্ট্রেচারে করে এসে বা শয্যাশায়ী অবস্থায় আমাকে এটা নিতে হলো না।"
ভারতের স্বাধীনতার ৬০ বছল পূর্তি উপলে দুবাইয়ের ভারতীয় দূতাবাস আয়োজিত এক কনসার্টে অংশ নেয়ার সময় শিল্পী রসিকতা করে বলেন, "ওরা আমাকে পুরস্কার দিয়ে দিয়েছে। এখন আমার গান বন্ধ করা উচিত।"
৬ দশকের ক্যারিয়ারে আশা ভোঁশলে ৯০০ ছবিতে প্লেব্যাক করেছেন, ১৪টি ভাষায় গান গেয়েছেন মোট ১২ হাজারের বেশি।
তার ভাষায়, "আমি এখন বোনাস টাইম নিয়ে বেঁচে আছি। দেরিতে হলেও ভারত সরকার যে আমাকে এ পুরস্কার দিল সে জন্য তাদের ধন্যবাদ।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৯ ঘ
bdnews24