জানুয়ারি ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনেতা জাহিদ হাসান ও নৃত্যশিল্পী- মডেল মৌ দম্পতি চার বছর পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসের নাটকে।
ইমদাদুল হক মিলনের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় 'স্বপ্নপূরণ' শিরোনামের খন্ড নাটকটিতে তাদেরকে দেখা যাবে।
১৪ ফেব্র"য়ারি বিশ্ব ভালোবাসা দিবসের রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচারিতব্য নাটকটির কাহিনী গড়ে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার বাড়ির একটি ঘটনাকে কেন্দ্র করে।
জাহিদ হাসান, মৌ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন তমালিকা কর্মকার, চ্যালেঞ্জার, স্বপ্ন, মায়া সহ আরও অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/এমআইআর/১৮৪৪ ঘ
bdnews24