২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান ধারণ করে হ্যালি বেরি নার্ভাস

হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি বেরি মা হতে যাচ্ছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত এগিয়ে আসছে ততই তিনি নার্ভাস হয়ে পড়ছেন। তিনি স্বীকার করেছেন বাচ্চার মা হওয়ার ব্যাপারটা অস্কারের জন্য অপেক্ষা করার চেয়েও উত্তেজনাকর। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি বেরি মা হতে যাচ্ছেন। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত এগিয়ে আসছে ততই তিনি নার্ভাস হয়ে পড়ছেন। তিনি স্বীকার করেছেন বাচ্চার মা হওয়ার ব্যাপারটা অস্কারের জন্য অপেক্ষা করার চেয়েও উত্তেজনাকর। খবর মার্কিন ওয়েবসাইটের। হ্যালি বেরি মা হওয়ার মাত্র মাসখানেক বাকি। তিনি বর্তমানে প্রসব যন্ত্রণার কথা ভেবে খুবই ভয়ে আছেন। 'দি মনস্টার বল' খ্যাত এই অভিনেত্রী ব্রিটিশ ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে বাচ্চা জন্ম দেওয়ার ব্যাপারে চিন্তার কথা স্বীকার করে বলেন, "এতদিন বাচ্চা নিয়ে অনেক মজার মজার চিন্তা করেছি। কিন্তু বাচ্চা প্রসব হওয়ার দিন যত এগিয়ে আসছে ততই চিন্তিত ও ভীত হয়ে পড়ছি।" তিনি বলেন যে, মানসিকভাবে এখন তিনি দারুন উত্তেজনার মধ্যে আছেন যা তার কাছে অস্কার পুরস্কারের জন্য টেনশনে থাকার চেয়েও গুরুতর। চিন্তিত হলেও তিনি সাংবাদিকদের জানান মা হওয়ার ব্যাপারটা তিনি উপভোগও করছেন। তিনি বলেন, "এই মুহূর্তে আমি এতই আনন্দিত যে, মনে হচ্ছে একসঙ্গে ১২টি কাজ শেষ করে ফেললেও ক্লান্ত হব না।" ধারণা করা হচ্ছে হ্যালি বেরি আগামী মার্চে মা হবেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/১৮৫২ঘ.