২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ মুভি চ্যানেল চালু করছে এনডিটিভি

ভারতের এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিঘ্রই তারা একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের চ্যানেল চালু করবে । এর ফলে ভারতে এইচবিও, জি স্টুডিও এবং স্টার মুভিজ এর মতো ইংলিশ মুভি চ্যানেলগুলো এবার তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 04:41 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিঘ্রই তারা একটি আন্তর্জাতিক চলচ্চিত্রের চ্যানেল চালু করবে । এর ফলে ভারতে এইচবিও, জি স্টুডিও এবং স্টার মুভিজ এর মতো ইংলিশ মুভি চ্যানেলগুলো এবার তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। এনডিটিভির আন্তর্জাতিক চ্যানেলটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও প্রবেশের চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে দেখার জন্য চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের সিডি ও ডিভিডি পরিবেশনার পরিকল্পনাও করছে চ্যানেলটি। এই চ্যানেলের শতকরা ৫১ ভাগ শেয়ার থাকবে এনডিটিভি'র, অ্যাডল্যাব প্রোপার্টিজের মনমোহন শেঠীর শেয়ার থাকবে শতকরা ২৯ ভাগ। বাকী ২০ ভাগ শেয়ার পাচ্ছেন প্রযোজক সুনীল দোশী। সংবাদ চ্যানেল থেকে স