২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে বাঁধন

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৬ এর দ্বিতীয় রানার আপ বাঁধন প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বরেণ্য চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে বাঁধনকে দেখা যাবে ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। ছবির নাম এখনও ঠিক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৬ এর দ্বিতীয় রানার আপ বাঁধন প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বরেণ্য চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে বাঁধনকে দেখা যাবে ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে আরও অভিনয় করবেন মডেল ও ছোট পর্দার অভিনেতা ইমন। ছবি প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, "ত্রিভুজ প্রেমের রোমান্টিক গল্প নির্ভর আমার এই নতুন ছবিটিতে কাহিনীর প্রয়োজনেই বাঁধনকে নিয়েছি। চিত্রনাট্য, সংলাপ ও সঙ্গীতের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।" তিনি আরও জানান ফেব্র"য়ারির ২২ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে এফডিসি ও গাজীপুরের বিভিন্ন স্থানে। বাঁধন লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৬ এর দ্বিতীয় রানার আপ নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যস্ত রয়েছেন বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও উপস্থাপনা নিয়ে। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে - হুমায়ূন আহমেদের টেলিফিল্ম 'চন্দ্রকারিগর'। চ্যানেল আইয়ের নাটক 'দিন কয়েকের কোটিপতি', 'কয়টি পলক কিছু সেকেন্ড' ও 'অচেনা নীল কণ্ঠ'। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৪৫ঘ.