২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরের রাজ পরিবারের অনুমোদন পেয়েছে 'যোধা আকবর'

অবশেষে রাজস্থানের জয়পুরের রাজ পরিবারের অনুমোদন পেলো 'যোধা আকবর'। আশুতোষ গোয়ারিকার পরিচালিত ছবিটিতে সঠিকভাবে ঐতিহাসিক সত্য তুলে না ধরার অভিযোগ এনেছিল রাজপুত নেতারা। কিন্তু জয়পুরের মহারানী পদ্মিনী দেবীজী ছবিটি দেখে অনুমোদন করায় সমস্যার সমাধান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অবশেষে রাজস্থানের জয়পুরের রাজ পরিবারের অনুমোদন পেলো 'যোধা আকবর'। আশুতোষ গোয়ারিকার পরিচালিত ছবিটিতে সঠিকভাবে ঐতিহাসিক সত্য তুলে না ধরার অভিযোগ এনেছিল রাজপুত নেতারা। কিন্তু জয়পুরের মহারানী পদ্মিনী দেবীজী ছবিটি দেখে অনুমোদন করায় সমস্যার সমাধান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবি তৈরির আগে গোয়ারিকার তার কাছ থেকে যে পরামর্শ নিয়েছিলেন ও যেসব প্রতিশ্র"তি দিয়েছিলেন সেগুলি পরিচালক অক্ষরে অক্ষরে পালন করেছেন দেখে সন্তোষ প্রকাশ করেন মহারাণী পদ্মিনী। ছবির শ ুটিং শেষ করার পর গোয়ারিকার জয়পুরের রাজ দরবারে গিয়ে মহারানী পদ্মীনি দেবীজী, মহারাজা ভবানী সিংজী ও কিষেনগড়ের গজরাজী মহারাজাকে ছবির রাফ কাট দেখান। ২০০৫ সালের নভেম্বরে আশুতোষ জয়পুরে গিয়ে মহারাণীর সঙ্গে দেখা করে তার হাতে ছবির চিত্রনাট্যও দিয়ে এসেছিলেন তার মূল্যবান পরামর্শ লাভের আশায়। সে মোতাবেক চিত্রনাট্য পাঠ শেষে আশুতোষের সঙ্গে বসে তাকে কিছু অংশ পরিবর্তনের মুল্যবান পরামর্শ দেন রাণী। এ প্রসঙ্গে গোয়ারিকার বলেন, "যোধা এসেছিলেন আমের থেকে, যেটা আজকের জয়পুর। তিনি ছিলেন কচ্ছ রাজবংশের মেয়ে। তাই জয়পুরের মহারাণীকে এ ছবির চিত্রনাট্য দেখানো খুব গুরুত্বপূর্ণ ছিল এ কারণে যে, তিনি ঐতিহাসিক তথ্যগুলির নির্ভুলতা পরীক্ষা করতে পারবেন এবং ছবিটিকে বাস্তবানুগ করার ব্যাপারে মূল্যবান পরামর্শ দিতে পারবেন। আমি মহারাজা ভবানী সিংজী ও মহারাজা গজরাজীর সঙ্গেও দেখা করেছি। রাজপুত ঐতিহ্য, তাদের উৎসব, আচার, রীতিনীতি এবং সম্রাট আকবরের সময়ের লাইফস্টাইল নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলাপ করেছি।" "পদ্মিনী দেবী বিশেষভাবে আমাকে টিপস দিয়েছেন সে সময়ের রাজ পরিবারের নারীদের পোশাক, তাদের ম্যানারিজম ইত্যাদি সম্পর্কে।" জানান আশুতোষ। তিনি বলেন যে, ছবিতে যেভাবে রাজপুতদের এবং তাদের কুলদেবী জম্বর মাতাকে তুলে ধরা হয়েছে তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন মহারাণী ও মহারাজারা। হৃত্বিক ও ঐশ্বরিয়ার অভিনয়ও তাদের আনন্দ দিয়েছে। ছবির লোকেশন সম্পর্কে গোয়ারিকার বলেন, "রাজ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আমি জয়পুর দূর্গ, কিষেনগড় দূর্গ, জয়ঘর দূর্গ ও মাধবগড় দূর্গ সহ অনেক জায়গায় শুটিং করি। এটা ছিল ভয়াবহ অভিজ্ঞতা। তপ্ত মরুভূমি আর তার মধ্যে ১২টা গ্রামে বিভিন্ন যুদ্ধের দৃশ্য চিত্রায়িত করতে হয়েছে।" গোয়ারিকারের কাজ সম্পর্কে পদ্মিনী দেবী মন্তব্য করেন, "আশুতোষ গোয়ারিকার রাজপুতদের ইতিহাস ও ঐতিহ্য নির্ভুলভাবে তুলে ধরার ব্যাপারে আন্তরিক ছিলেন। তার কাজের সঙ্গে যুক্ত হয়ে আমার মনে হয়েছে, আমি যেন নিজেই ইতিহাসের পথে ঘুরে পরিচিত হয়ে এলাম আমারই পরিবার ও বোন, আমেরের রাজকন্যা যোধার সঙ্গে। যোধা চরিত্রে ঐশ্বরিয়া অসাধারণ অভিনয় করেছেন। সে সময়ের রাজপুত রাজকন্যাদের মতোই মর্যাদাময় ছিল তার অভিব্যক্তি।" পদ্মিনী বলেন, "মোঘলদের সঙ্গে আমাদের পরিবারের সংশ্লিষ্টতা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার সূত্রপাত ঘটিয়েছিল যা আমাদের ভারতীয় সমাজের জন্য সবচেয়ে বড় উপহার।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪১ঘ.