জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ফুটবল নিয়ে 'গোল' ছবিটি করার পর জন আব্রাহাম এবার পর্বতারোহণ নিয়ে নির্মিতব্য ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন সোহাম শাহ্। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'গোল' ছবিটিতে অভিনয়ের জন্য জন বিশ্ব বিখ্যাত ফুটবল বিষয়ক কোরিয়গ্রাফার অ্যান্ডি আন্সাহর কাছে প্রশিণ নিয়েছেন। জন বলেন, "অ্যাডিডাস জুতার যত আন্তর্জাতিক বিজ্ঞাপন হয়েছে, তার সবগুলোই তৈরি করেছেন অ্যান্ডি। 'গোল' ছবির জন্য তাকে পাওয়া ছিল আমাদের জন্য উপহার স্বরূপ। তাছাড়া আমি কাজ করেছি আরশাদ, বোমান ও বিপাশা আমার প্রিয় মানুষদের সঙ্গে। এই ছবিতে কাজ করাটা আমার জন্য ছিল মজার।"
নতুন ছবিটি প্রসঙ্গে জন বলেন, "গোল' ছবির পর নিজেকে আমি খেলুড়ে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এখন পর্বতারোহণ বিষয়ে ছবি করতে যাচ্ছি। আমি একজন প্রশিণ প্রাপ্ত ফুটবলার। একসময় ফুটবল দলে 'এ' বিভাগে খেলতাম। আমি একজন সনদপ্রাপ্ত পবর্তারোহীও। অভিনয়ে আসার আগে আমি অনেক রকম খেলাধুলার সাথে জড়িত ছিলাম। চলচ্চিত্রেও আমি নিজেকে সেভাবেই প্রতিষ্ঠা করতে চাই। দর্শক যেন এই ধারণা পায় যে, জন আছে মানেই ছবিটি হবে প্রাণবন্ত।আমার ছবিগুলোতে ধুমাপানেরও কোন দৃশ্য থাকবে না।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২০৩৯ ঘ
bdnews24