২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াল্ট ডিজনির ছবিতে কমল হাসান

হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি আর ভারতের যশ রাজ ফিল্মস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে 'রোডসাইড রোমিও'। এই ছবির পরেও ভারতে নিজেদের কাজ অব্যাহত রাখতে চায় ডিজনি। এরই ধারবাহিকতায় ওয়াল্ট ডিজনির ব্যানারে ভারতে নির্মিত হচ্ছে পরবর্তী চলচ্চিত্র 'মার্মা যোগী'। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি আর ভারতের যশ রাজ ফিল্মস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে 'রোডসাইড রোমিও'। এই ছবির পরেও ভারতে নিজেদের কাজ অব্যাহত রাখতে চায় ডিজনি। এরই ধারবাহিকতায় ওয়াল্ট ডিজনির ব্যানারে ভারতে নির্মিত হচ্ছে পরবর্তী চলচ্চিত্র 'মার্মা যোগী'। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'মার্মা যোগী' ছবিতে অভিনয়ের জন্য কমল হাসানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা এরই মধ্যে সেরে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ওয়াল্ট ডিজনি প্রোডাকশনসের সঙ্গে এবার যোগ দিয়েছেন ভারত বালা। এর আগে এ আর রহমানের দেশাত্মবোধক ভিডিও 'বন্দে মাতরম' তৈরি করে ভারত বালা প্রশংসিত হয়েছেন। 'মার্মা যোগী'র মাধ্যমে দীর্ঘদিন পর কমল হাসান ও এ আর রহমান এক সঙ্গে কাজ করবেন। সপ্তম শতকের পটভূমিতে রচিত হয়েছে 'মার্মা যোগী'। প্রধান চরিত্রে অভিনয় করবেন দেিণর নায়িকা অসিন। এক সময়ের 'ড্রিমগার্ল' হেমা মালিনীও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বলে জানা গেছে। পরিচালনায় কমল হাসাানের নিজের থাকার সম্ভাবনা আছে। 'হে রাম'এর পর হেমা আর কমলকে এই ছবিতে একসঙ্গে দেখা যাবে। বলা হচ্ছে 'মার্মা যোগী' হবে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল ছবি। এর বাজেট ধরা হয়েছে ৯০ কোটি রুপি। পুরো ছবি নিয়ে আরেকবার আলোচনা করতে কমল হাসান যুক্তরাষ্ট্রে যাবেন খুব তাড়াতাড়ি। সবকিছু ঠিক থাকলে ফেব্র"য়ারিতেই থাইল্যান্ডে ছবিটির শুটিং শুরু হবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৩৭ ঘ