২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের ১ ছবিতে হলিউডের ৯ তারকা!

সাজিদ নাদিয়াদওয়ালার ছবি মানেই নতুন নতুন চমক। এবার তার 'কমবখত ইশক' ছবিতে হাজির করতে যাচ্ছেন আন্তর্জাতিক পপ তারকা বেয়ন্স নোলেস আর হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে। এদের সহ মোট ৯ জন হলিউড তারকাকে এই ছবিতে নেওয়ার কথা ভাবছেন প্রযোজক। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সাজিদ নাদিয়াদওয়ালার ছবি মানেই নতুন নতুন চমক। এবার তার 'কমবখত ইশক' ছবিতে হাজির করতে যাচ্ছেন আন্তর্জাতিক পপ তারকা বেয়ন্স নোলেস আর হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে। এদের সহ মোট ৯ জন হলিউড তারকাকে এই ছবিতে নেওয়ার কথা ভাবছেন প্রযোজক। খবর ভারতীয় ওয়েবসাইটের। হলিউডের আরেক অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনও এই ছবিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। 'কমবখত ইশক'এর প্রধান চরিত্রে অভিনয় করবেন অয় কুমার ও কারিনা কাপুর। অয়কে স্টান্টম্যানের ভূমিকায় দেখা যাবে। অয়ের সঙ্গে আর্নল্ড শোয়ার্জনেগারকে দেখা যাবে কয়েকটি অ্যাকশন দৃশ্যে। আর আইটেম গানের দৃশ্যে উপস্থিত হবেন বেয়ন্স। আর্নল্ড আর বেয়ন্সের আনুষ্ঠানিক সম্মতিপত্র হাতে পেয়েছেন বলে প্রযোজকের প থেকে জানিয়েছেন প্রশান্ত শাহ। এখন সিলভেস্টার স্ট্যালোনের মতামতের জন্য তারা অপো করছেন। এই ছবিতে মোট ৯জন হলিউড তারকাকে সামিল করার কথা ভাবছেন সাজিদ। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৩২ ঘ