২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রাত গায়ি বাত গায়ি'তে অনু মেনন

'রাত গায়ি বাত গায়ি' ছবিতে অভিনয়ের মাধ্যমে চ্যানেল ভি-র 'লোলা কুট্টি'খ্যাত ভিজে অনু মেননের অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। প্রীতিশ নন্দী কমিউনিকেশনসের ব্যানারে নির্মিত হচ্ছে 'রাত গায়ি বাত গায়ি' ছবিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'রাত গায়ি বাত গায়ি' ছবিতে অভিনয়ের মাধ্যমে চ্যানেল ভি-র 'লোলা কুট্টি'খ্যাত ভিজে অনু মেননের অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডে। প্রীতিশ নন্দী কমিউনিকেশনসের ব্যানারে নির্মিত হচ্ছে 'রাত গায়ি বাত গায়ি' ছবিটি। প্রযোজক রঞ্জিতা নন্দীর মতে, "চরিত্রটিতে কাজ করার জন্য যা যা গুণ দরকার তার সবকিছু অনুর মধ্যে আছে। বিশেষ করে মজা করার অসাধারণ মতা আছে তার।" এদিকে অনু মেননের দোরগোড়ায় এখন প্রযোজকদের ভিড়। ইতিমধ্যে তার হাতে ডজনখানেক ছবির প্রস্তাব এসে বসে আছে। তিনি বেছে বেছে ভাল কাজ করতে চানে বলে পছন্দসই চিত্রনাট্যের অপোয় আছেন। এর মধ্যে 'রাত গায়ি বাত গায়ি'র চিত্রনাট্য ভাল লেগে যাওয়ায় প্রযোজক ছবির কাজ শুরু করতে আর দেরি করেননি। অনু মেননের সঙ্গে অভিনয়ে আছেন নেহা ধুপিয়া, রজত কাপুর, বিনয় পাঠক আর নবনীত নিশান। ছবিতে বিনয় পাঠকের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অনু। ছবিটি পরিচলিনা করছেন সৌরভ শুকা। এ বছরের শেষ দিকে 'রাত গায়ি বাত গায়ি'মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২০৩০ ঘ