২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের ছোট বোন শাবনূর

এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা শাবনূর। ছবির নাম 'ছোট বোন'। সুজাউর রহমান সুজা পরিচালিত এই ছবিতে রুবেলের ছোট বোন হিসেবে শাবনূর অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে ২৫ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এই প্রথম একসঙ্গে অভিনয় করলেন চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা শাবনূর। ছবির নাম 'ছোট বোন'। সুজাউর রহমান সুজা পরিচালিত এই ছবিতে রুবেলের ছোট বোন হিসেবে শাবনূর অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে ২৫ ফেব্র"য়ারি। দীর্ঘ দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রুবেল। আর পনের বছর ধরে চলচ্চিত্রে শাবনূরের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু এর আগে এই দুই শিল্পী একসঙ্গে কাজ করেননি কোন ছবিতে। প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রুবেল বলেন, "নিঃসন্দেহে শাবনূর আমাদের দেশের সেরা নায়িকাদের মধ্যে অন্যতম। কেন জানি না এর আগে আমাদের একসঙ্গে কাজ করা হয় নি। তবে প্রথমবারের মত 'ছোট বোন' ছবিতে অভিনয় করতে গিয়ে তাকে আমার সত্যিকারের ছোট বোনই মনে হয়েছে।" শাবনূর বলেন, "রুবেল ভাই এদেশের অপ্রতিদ্বন্ধী মর্শাল আর্ট নাটক। কেন যে এত বছর তার সঙ্গে আমি ছবি করতে পরিনি সেটা পরিচালকরাই ভালো বলতে পারবেন। দেরিতে হলেও তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। 'ছোটবোন' ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, সিমলা, নেহা, শিবা সানু, নান্টু রাজ সহ অনেকে। গানের কথা, সুর ও সঙ্গীত নির্মাণ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কাহিনী ও সংলাপ মুজতবা সওদ। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২০৫২ঘ.