জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নাট্য নির্মাতা অনিমেষ আইচ আবারও বিজ্ঞাপন নির্মাণ করছেন। মেরিডিয়ান পটেটো ক্রেকার্সর বিজ্ঞাপনটির শুটিং শুরু করবেন তিনি এই মাসেই। মডেল হবেন শিশু শিল্পী আনন।
এ প্রসঙ্গে অনিমেষ আইচ বলেন, "এটি হবে আমার নির্মাণ করা ২৫তম বিজ্ঞাপন। যদিও আামার পরিচিতিটা এসেছে নাটক পরিচালনা করে। বর্তমানে আমি নাটক ও বিজ্ঞাপন দুটোই নির্মাণ করছি।"
অনিমেষ আইচ পাঁচ বছর আগে প্রথম বিজ্ঞাপন তৈরি করেন। সেটি ছিল নাভানা ফার্নিচারের বিজ্ঞাপন।
২০০৫ সালে 'কুফা' নাটকটি পরিচালনার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে পরিচিতি পান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২০৪৭ঘ.
bdnews24