২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চালবাজ' ছেড়ে দিচ্ছেন মোনা

সনির রিয়ালিটি শো 'চ্যাম্পিয়ন চালবাজ নম্বর ১' ছেড়ে দিয়েছেন মোনা সিং। যেভাবে অনুষ্ঠান আগাচ্ছে তাতে তিনি রীতিমত বিরক্ত। উপস্থাপনার চেয়ে মোনার তারকা খ্যাতি নিয়ে সাজিদ আর সাইরাসের বাড়াবাড়ি দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। তার বদলে 'চ্যাম্পিয়ন চালবাজ নম্বর ১'এ সোনাল রাওয়াতকে দেখা যাবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 06:36 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সনির রিয়ালিটি শো 'চ্যাম্পিয়ন চালবাজ নম্বর ১' ছেড়ে দিয়েছেন মোনা সিং। যেভাবে অনুষ্ঠান আগাচ্ছে তাতে তিনি রীতিমত বিরক্ত। উপস্থাপনার চেয়ে মোনার তারকা খ্যাতি নিয়ে সাজিদ আর সাইরাসের বাড়াবাড়ি দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। তার বদলে 'চ্যাম্পিয়ন চালবাজ নম্বর ১'এ সোনাল রাওয়াতকে দেখা যাবে। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'ঝলক দিখলা যা-২' এর পর সনির অনুরোধে মোনা সিং এই অনুষ্ঠানের দুটো পর্ব করতে রাজী হন। পছন্দসই উপস্থাপিকা না পাওয়ায় সনি আরো তিনটি পর্ব করতে বলে। ক্রমে মোনাকেই স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মোনা এক অর্থে অনুরোধে ঢেঁকি গিলে আসছিলেন। কারণ একটাই, সনির প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন। সনিতে প্রচারিত 'জেসি য্যায়সে কোই নেহি' সিরিয়ালটির জন্য মোনা সিংয়ের আজকের তারকাখ্যাতি। মোনা সিং অবশ্য তার বিরক্তির কথা চেপে গেছেন। তার মন্তব্য ছিল এরকম, " চ্যাম্পিয়ন চালবাজ নম্বর ১' এ করার মত তেমন কিছুই ছিল না। তাছাড়া 'ঝলক দিখলা যা-২'র পরে আমার নিজের জন্যেও বিশ্রাম দরকার। তাই আপাতত কিছু করব না।" আশার কথা হল কর্তৃপক্ষ হাসি মুখে মোনার আবেদন মঞ্জুর করেছে। তবে খুব বেশিদিন বিশ্রাম পাবেন না মোনা। কারণ সামনেই প্রচারের অপেক্ষায় আছে সনির 'এক্সট্রিম মেক ওভার' নামে আরেকটি রিয়ালিটি শো। যার উপস্থাপনা করবেন মোনা সিং। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১২৩১ ঘ