২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্লোবাল ইন্ডিয়ান টেলিভিশন অনারস' এর ঘোষণা দিলেন একতা কাপুর

ভারতের একটি নতুন টেলিভিশন চ্যানেলের সঙ্গে যৌথভাবে 'গ্লোবাল ইন্ডিয়ান টেলিভিশন অনারস' পুরস্কার দিতে যাচ্ছে বালাজী টেলিফিল্মস। ১৪ জানুয়ারি মুম্বাইয়ের আন্ধেরির দি ক্লাব এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বালাজীর কর্ণধার একতা কাপুর। সম্মেলনে পুরস্কারের ট্রফি প্রদর্শন করা হয় এবং পুরস্কারের মনোনয়ন ক্যাটাগরি ও বিচারকদের প্যানেলের কথাও উল্লেখ করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 04:25 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের একটি নতুন টেলিভিশন চ্যানেলের সঙ্গে যৌথভাবে 'গ্লোবাল ইন্ডিয়ান টেলিভিশন অনারস' পুরস্কার দিতে যাচ্ছে বালাজী টেলিফিল্মস। ১৪ জানুয়ারি মুম্বাইয়ের আন্ধেরির দি ক্লাব এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন বালাজীর কর্ণধার একতা কাপুর। সম্মেলনে পুরস্কারের ট্রফি প্রদর্শন করা হয় এবং পুরস্কারের মনোনয়ন ক্যাটাগরি ও বিচারকদের প্যানেলের কথাও উল্লেখ করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। বিচারকদের মধ্যে থাকছেন বলিউডের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট তারকারা : ফরিদা জালাল, অরুনা ইরানী, মণীষ মালহোত্রা, বিক্রম ফাদনিস, অনুরাগ বসু, বি পি সিং, অনিল থাকারনে, অশ্বিনী ইয়ারদি, সঞ্জীব শর্মা, দীপক মালবানকর, আলী মোরানী ও নীনা গুপ্তা। পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১ ফেব্র"য়ারি আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। পুরো অনুষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্বে থাকবে জি এস এন্টারটেইনমেন্ট। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/০৯৫৯ ঘ