২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের সঙ্গে অভিনয় করতে নারাজ অনিল কাপুর, সোনমেরও আপত্তি

সন্তানের প্রথম দিককার ছবিতে সহ শিল্পী হিসেবে কাজ না করার তালিকায় নাম লেখালেন অনিল কাপুর। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি 'দিল্লি ৬' এ মেয়ে সোনমের সঙ্গে সহ শিল্পী হিসেবে কাজ করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করলেন নিজেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সন্তানের প্রথম দিককার ছবিতে সহ শিল্পী হিসেবে কাজ না করার তালিকায় নাম লেখালেন অনিল কাপুর। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি 'দিল্লি ৬' এ মেয়ে সোনমের সঙ্গে সহ শিল্পী হিসেবে কাজ করার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করলেন নিজেকে। খবর ভারতীয় ওয়েবসাইটের। অনিল বলেন, "রাকেশ ওমপ্রকাশ মেহরা আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক, তবে আমি তাতে রাজি হইনি।" তিনি আরও জানান 'রঙ দে বাসন্তি' ছবির পর কে না চাইবে রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে কাজ করতে। সোনম খুবই ভাগ্যবতী মেয়ে। কারণ সঞ্জয়লীলা বনশালীর পর দ্বিতীয় ছবিতেই সোনম রাকেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে।" মেয়ের সঙ্গে অভিনয় করতে সম্মত না হওয়া প্রসঙ্গে অনিল বলেন, "মেয়ের সঙ্গে অভিনয়ের জন্য প্রায় ৮ থেকে ১০টি ছবির প্রস্তাব হাতে আছে। তবে বিশেষ কোন চরিত্র বা কারণ ছাড়া মেয়ের সঙ্গে অভিনয় করব না। তার চেয়েও বড় কথা আমার চাইতে এতে মেয়ের আপত্তিই বেশি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ছবিতে মেয়ের সঙ্গে অভিনয় করার জন্য আরও অপেক্ষা করব।" অনিল 'সাওয়ারিয়া' ছবির কথা উল্লেখ করে বলেন, "সনি পিকচার ইউএস ছবিটির দারুণ প্রশংসা করেছেন। আমি আরও খুশি হতাম যদি ছবিটি ভারতেও ভালো চলতো। তারপরেও বলব, এটি ভালোই ব্যবসা করেছে।" "সোনমের প্রশংসা করেছে অনেক মানুষ। তাদের মধ্যে অমিতাভ বচ্চন ও দীলিপ কুমারের মত মানুষও আছে। প্রথম ছবিতেই এত প্রশংসা সোনাম আশা করেনি। মেয়েকে নিয়ে আমি গর্বিত। সে অনেক দূর যাবে। আমার মনে হয় তার দ্বিতীয় ছবিটিও দারুন হবে।" সোনম বলেন, "আমি দুবার বাবার সঙ্গে অভিনয় করেছি। এইডস এর উপর একটি ফিচার ফিল্মেও কাজ করেছি তার সঙ্গে। কিন্তু সমস্যা হচ্ছে বাবা নিজের চাইতে আমার অভিনয় নিয়েই বেশি চিন্তিত থাকে। তাই আমি মনে করি বাবার সঙ্গে সহ শিল্পী হিসেবে কাজ করাটা তার জন্য ভালো কিছু হবে না।" "তাছাড়া সব রকম চরিত্রে বাবার সঙ্গে অভিনয় করতে চাই না। কোন না কোন দিক থেকে চরিত্রে বিশেষত্ব থাকতে হবে। তবে বাবা যদি ছবি প্রযোজনা করে, আর সেটাতে যদি আমাদের দুজনেরই অভিনয়ের সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেই ছবিতে আমি অভিনয় করব।" বললেন সোনাম। এর আগে ডিম্পল কাপাডিয়া 'খামোশি -- দি মিউজিক্যাল' ছবিতে মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বনশালীকে। বহু যুগ পর 'আপনে' ছবিতে সানি ও ববি দেওলের বাবার চরিত্রে অভিনয় করতে রাজি হন ধর্মেন্দ্র। সানি দেওলের দ্বিতীয় ছবি 'সনি' ছবিতে ধর্মেন্দ্র বাবা চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও সেই ছবিতে পিতা পুত্রের একসঙ্গে কোন দৃশ্য ছিল না। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯১০ঘ.