জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডে বেশ কিছুদিন যাবত সাই-ফাই হাওয়া চলছে। পালে হাওয়া দিতে দক্ষিণী সিনেমা পরিচালক শংকর পরিচালনা করতে যাচ্ছেন 'রোবট'। নায়ক ঠিক হলেও সমস্যা হয়েছে নায়িকা নির্বাচন নিয়ে। রজনীকান্তের বিপরীতে দীপিকা নাকি ঐশ্বরিয়া, কাকে মানাবে সেটাই এখন শংকরের চিন্তার বিষয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে শংকরের 'শিবাজী: দ্য বস'-এ ঐশ্বরিয়াকে নেওয়া হতে পারে এমন একটা গুজব ছিল। পরে দেখা গেছে উঠতি নায়িকা শ্রেয়া শরণ এতে অভিনয় করেছেন।
'শিবাজী: দ্য বস' সুপরি হিট হয়। সে সিনেমাতেও নায়ক ছিলেন ৫৭ বছর বয়সী রজনীকান্ত। তাই শংকর তার 'রোবট' ছবিতেও রজনীকান্তকে চূড়ান্ত করেছেন।
ছবির সঙ্গীত পরিচালনা করবেন এ আর রহমান।
এদিকে দীপিকা আর ঐশ্বরিয়া দুজনেরই পছন্দ মনি রত
bdnews24