২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা ছবি 'চাক দে! ইন্ডিয়া'

ভারতের চতুর্দশ বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস এ সেরা ছবির পুরস্কার পেয়েছে 'চাক দে! ইন্ডিয়া'। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ খান। 'যব উই মেট' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কারিনা কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের চতুর্দশ বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস এ সেরা ছবির পুরস্কার পেয়েছে 'চাক দে! ইন্ডিয়া'। একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ খান। 'যব উই মেট' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কারিনা কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের। শুক্রবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় আয়োজিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার ঘোষণা করা হয়। নিচে এবারের স্টার স্কিন অ্যাওয়ার্ডস বিজয়ীদের পুরো তালিকা দেওয়া হলো : সেরা অভিনেতা : শাহরুখ খান (চাক দে! ইন্ডিয়া) সেরা অভিনেত্রী : কারিনা কাপুর (যব উই মেট) সেরা ছবি : চাক দে! ইন্ডিয়া সেরা পরিচালক : মিশিত আমিন (চাক দে! ইন্ডিয়া) ও আমির খান (তেরে জমিন পর) সেরা সঙ্গীত : এ আর রহমান (গুরু) সেরা সহ অভিনেতা : আমির খান (তেরে জমিন পর) সেরা সহ অভিনেত্রী : 'চাক দে! ইন্ডিয়া'র অভিনেত্রীরা সেরা শিশু শিল্পী : দরশিল সাফারি (তেরে জমিন পর) সেরা কোরিওগ্রাফার : ফারাহ খান (ওম শান্তি ওম) সেরা গায়ক : সোহম (ইন দিনো--- লাইফ ইন এ মেট্রো) সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (বরষো রে মেঘা - গুরু) সেরা কাহিনী ও সংলাপ : অমল গুপ্তে (তেরে জমিন পর) বছরের সেরা জুটি : শাহরুখ খান ও দীপিকা পাড়