জানুয়ারি (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চতুর্দশ বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠান উপস্থাপনা করবেন খ্যাতিমান উপস্থাপক ও 'হেই বেবি' ছবির পরিচালক সাজিদ খান। ১০ জানুয়ারি রাতে মুম্বাইয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থাপনায় সাজিদকে মঞ্চে সহায়তা করবেন শ্রেয়া তলপাড়ে ও সাগরিকা ঘাটে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ বছরের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে 'লাইফ ইন এ মেট্রো' ছবি। এছাড়া মনোনয়নের দিক থেকে এগিয়ে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে 'তেরে জমিন পর', 'চাক দে ইন্ডিয়া', 'ওম শান্তি ওম' ও 'গুরু'।
অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে সদারসিক সাজিদ বলেন, "সাওয়ারিয়া'র টাইটেল সং এ পারফর্ম করার জন্য ১৯ কিলোগ্রাম ওজন কমিয়েছিলাম। এবার সেটা কাজে লাগবে। এবার শ্রেয়াদের সঙ্গে আমাকে মঞ্চে দেখা যাবে, যেন 'চাক দে ইন্ডিয়া'র মেয়েদের সঙ্গে অভিনয় করছি।"
সাজিদ জানান এ বছরের স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চিত্রনাট্য রচনা করেছেন 'মান্তি' ও 'পেয়ারে মোহন' ছবির চিত্রনাট্যকার মিলাপ জাভেরি।
অনুষ্ঠানের পুরো লাইন আপ দেখে অনেকেই ধারণা করছেন এবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বেশ জমজমাট হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯৪৪ঘ.
bdnews24