জানুয়ারি ০৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার বাংলা ছবি 'সব চরিত্র কাল্পনিক' এ অভিনয় করছেন বিপাশা বসু। আর এতে অভিনয় করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে জিন্স টপসে অভ্যস্ত বিপাশাকে একের পর এক শাড়ি পাল্টাতে হচ্ছে। মজার ব্যাপার এ কাজে কোন ঝামেলাই পাকাচ্ছেন না বলিউড তারকা। স্বল্পতম সময়ে তার শাড়ি পাল্টানোর দক্ষতায় দারুন মুগ্ধ হয়েছেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।
একটি সূত্র জানিয়েছে বিপাশা একটি শাড়ি পাল্টাতে পাঁচ মিনিটের বেশি সময় নেন না। তার এই দক্ষতায় ইউনিটের অনেকের মন্তব্য, "হাজার হলেও বাঙালি মেয়ে তো!"
ছবির পরিচালক ঋতুপর্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন একটি সূত্র জানায় "সব চরিত্র কাল্পনিক' ছবিতে বিপাশার চরিত্রটি একটু জটিল ধাঁচের। প্রবাসী বাঙালি তিনি, দেশে ফিরেছেন শিকড়ের খোঁজে। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত মানসিক দ্বন্দ্বে ভোগেন। এই চরিত্র ফুটিয়ে তোলা মোটেও সহজ নয়। কাজটি তিনি দক্ষতার সে ঙ্গই করছেন।"
শাড়ি পরা প্রসঙ্গে তিনি জানান, " আর চরিত্রটির বিভিন্ন দৃশ্যের জন্য বিপাশাকে বেশ কয়েকবার শাড়ি পাল্টাতে হয়। বার বার শাড়ি পাল্টাতে হলেও বিপাশা কিন্তু এতে মোটেও বিরক্ত নন। বরং দ্রুততার সঙ্গে তার (বিপাশা) শাড়ি পাল্টানোর দক্ষতায় ঘোষ রীতিমতো মুগ্ধ।"
ইউনিটের আরেকজন জানায়, "যেখানে অন্য শিল্পীরা অনেক বেশি সময় নেন সেখানে একটির পর নতুন আরেকটি দৃশ্যের জন্য বিপাশা চোখের পলকে তৈরি হয়ে যান। তাই দুটি শটের মাঝখানে মোটেও সময় নষ্ট হয় না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/১৯৫৯ ঘ
bdnews24