জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনয় বাদ দিয়ে এবার সংসারী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তিনি বলেছেন, "সংসার করাটাই আমার বর্তমান ইচ্ছা।" খবর মার্কিন ওয়েবসাইটের।
ফ্যাশন ডিজাইনার নাথান বুগলির সঙ্গে প্রেম করছেন নাটালি পোর্টম্যান। তবে তাদের মধ্যে বিয়ে করার কোন আগ্রহ দেখা যাচ্ছে না।
নাটালির কথায়, "বিয়ে সম্পর্কে আমার কোন আগ্রহ নেই, তবে আমি সংসার করতে চাই। তালাক ব্যাপারটা এতো সোজা যে, যখনই এটা ঘটে তখনই বিয়ের সমস্ত ব্যাপার আমার কাছে খেলো মনে হয়। কারো প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা আমার কাছে ঐশ্বরিক ব্যাপার। আর সত্যি করে বলতে কী, মাতৃত্ব লাভ করাই আমার এখনকার পরম চাওয়া।"
এর আগে অভিনেতা গেল গার্সিয়া ও জেক গিলেনহালের সঙ্গে নাটালির সম্পর্ক ছিলো।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ১৯৫৪ ঘ.
bdnews24