২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ প্রতিষ্ঠান থেকে হাবিবের দ্বিতীয় একক অ্যালবাম

প্রায় এক বছর পর হালের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ প্রকাশ করতে যাচ্ছেন তার দ্বিতীয় একক অ্যালবাম। হাবিব জানান আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই অ্যালবামটি বাজারে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রায় এক বছর পর হালের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ প্রকাশ করতে যাচ্ছেন তার দ্বিতীয় একক অ্যালবাম। হাবিব জানান আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই অ্যালবামটি বাজারে আসবে। এতে সবগুলো গান লিখেছেন হাবিবের প্রথম অ্যালবামের গীতিকার সুস্মিতা বিশ্বাস। আর গানগুলোতে সুর ও সঙ্গীত করেছেন হাবিব নিজেই। শিরোনাম ঠিক না হওয়া এই অ্যালবামের ৯টি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব। এছাড়া ফেরদৌস ওয়াহিদের একটি গান থাকবে বলে জানান হাবিব। অ্যালবামের কাজ সম্পূর্ণ শেষ। হাবিব জানান, অ্যালবামে তার নিজস্ব ঢংয়ের গানই স্থান পেয়েছে। হাবিবের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৭ এর জানুয়ারি মাসের কোরবানির ঈদে। 'শোন' নামের সেই অ্যালবামটি প্রকাশ করেছিল লেজার ভিশন। তবে এবার হাবির নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই দ্বিতীয় অ্যালবামটি প্রকাশ করতে যাচেছন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারে এখনই কিছু বলতে চান না হাবিব। তিনি বলেন, "সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না।" হাবিবদের নিকটজনদের কাছ থেকে জানা গেছে, তার প্রতিষ্ঠানের নাম এইচডব্লিউ মিউজিক। নিজের নামের আদ্যক্ষর নিয়ে নাম রাখা এই প্রতিষ্ঠান সাজানোর কাজ প্রায় শেষ। তার শুভাকাঙ্খীরা আশা করছেন সামনের মাসেই এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ১৯৪৬ ঘ.