সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত থেকে এ বছর অস্কার প্রতিযোগিতায় পাঠানো 'একলব্য' এর নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে বলিউডে। শনিবার ভারতের উচ্চ আদালত ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ও অন্যান্যদের উদ্দেশ্যে জারি করা এক নোটিশে বলেছে যে অস্কারের জন্য একলব্যের নির্বাচন 'পক্ষপাতদুষ্ট' ছিল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'ধর্ম' ছবির পরিচালক ভাবনা তলওয়ারের এক আবেদনের শুনানির প্রেক্ষিতে আদালত ওই নোটিশ জারি করে। ভাবনা 'একলব্য' ছবির নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। আদালত ফিল্ম ফেডারেশন সহ অন্যান্যদের ১০ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে তাদের বক্তব্য উপস্থাপনের নির্দেশ দিয়েছে।
স
bdnews24