২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিনয় করছেন মহেশ ভাট

মহেশ ভাটকে সবাই চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেই জানেন। কিন্তু এবার তিনি আসছেন অভিনেতা পরিচয়ে। শচীন ইয়ারদির পরিচালনায় একটি ছবিতে নিজেই অভিনয় করতে যাচ্ছেন মহেশ ভাট। খবর ভারতীয ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মহেশ ভাটকে সবাই চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবেই জানেন। কিন্তু এবার তিনি আসছেন অভিনেতা পরিচয়ে। শচীন ইয়ারদির পরিচালনায় একটি ছবিতে নিজেই অভিনয় করতে যাচ্ছেন মহেশ ভাট। খবর ভারতীয ওয়েবসাইটের। 'সি কোম্পানি' নামের এই ছবিটি শচীন ইয়ারদির পরিচালনায় প্রথম ছবি। এই ছবিটি নির্মিত হচ্ছে একতা কাপুরের প্রোডাকশন হাউজের বালাজি ফিল্মসের ব্যানারে। ছবির প্রধান চরিত্রের জন্য ইতিমধ্যে তুষার কাপুর ও রাইমা সেন চুক্তিবদ্ধ হয়েছেন। আর সবাইকে অবাক করে দিয়ে মহেশ ভাট 'সি কোম্পানী'তে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। মহেশকে অভিনয়ে রাজী করানোর জন্য অনেকেই শচীন ইয়ারদিকে ধন্যবাদ জানাচ্ছেন। এই ছবিতে মহেশ ভাট একটি চ্যাট শো এর পরিচালক হিসেবে অভিনয় করছেন। মহেশ ভাটের জন্য এটাই চলচ্চিত্রে প্রথমবার অভিনয় নয়। তিনি এর আগেও 'হক'(১৯৯১) এবং 'দিল পে মাত লে ইয়ার'(২০০০) ছবিতে ছোটখাট চরিত্রে অভিনয় করেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬১২ ঘ