মুম্বাই, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ভারতের বিশিষ্ট পরিচালক মীরা নায়ারের পরবর্তী ছবি 'শান্তারাম' এর কাজ শুরু হবে আগামী বছরে। এক পলাতক আসামীর লেখা জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এই ছবিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা জনি ডেপ ও বলিউড তারকা অমিতাভ বচ্চন। শুক্রবার ভারতের একটি দৈনিক প্রকাশ করেছে এ খবর।
জর্জ ডেভিড রবার্টস অস্ট্রেলিয়ার কারগার থেকে পালিযে মুম্বাই আসা ও এই শহরের মাফিয়াদের সঙ্গে তার রোমাঞ্চকর অভিযানের কাহিনী তুলে ধরেছেন তার উপন্যাসটিতে। বইটি বেস্টসেলারে পরিণত হয়। বইয়ে মুম্বাইয়ে তার গ্রেফতার হওয়া ও অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো এবং সেখান থেকে ফের মুম্বাইয়ে আসার চমকপ্রদ বিবরণ রয়েছে। মুম্বাইয়ে পরের তিনি গরীবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও শিক্ষাদানের ব্যবস্থা করেন।
রবার্টস জানান, "আনুষ্ঠানিকভাবে অমিতাভ বচ্চন ও জনি ডেপ অভিনীত 'শান্তারাম' ছবির চিত্রায়নের দিন ধার্য করা হয়েছে ২০০৮ সালের ১৯ জানুয়ারি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/
bdnews24