২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার একই নাটকে রিয়াজ ও শাহেদ

রিয়াজের ১৪ ও শাহেদের ৯ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতন একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম 'রস কষ সিঙ্গারা বুলবুলি'। নাটকটির রচিয়তা ও নির্মাতা ফেরদৌস হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রিয়াজের ১৪ ও শাহেদের ৯ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতন একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন এই দুই তারকা। ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম 'রস কষ সিঙ্গারা বুলবুলি'। নাটকটির রচিয়তা ও নির্মাতা ফেরদৌস হাসান। নাটকের কাহিনী গড়ে উঠেছে সৌদি ফেরত চার তরুনীকে ঘিরে। দেশে আসার পর তারা ভাল বাংলা বলতে পারে না। ফলে বাংলা শেখাতে গৃহশিক্ষক রাখা হয় তাদের জন্য। চার তরুনীই আবার বাংলা ছবির নায়ক রিয়াজের দারুন ভক্ত। তারা গৃহশিক্ষককে অনুরোধ করে রিয়াজের সঙ্গে পরিচয় করে দেবার জন্য। গৃহশিক্ষক এটা শুনে নিজেকে রিয়াজের বন্ধু পরিচয় দেয়। কেনাকাটা করতে গিয়ে এক সুপারশপে তারা দেখতে পায় রিয়াজকে। এবার গৃহশিক্ষককে তারা ধরে বসে রিয়াজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য । এখানেই আসল পরিচয় প্রকাশ পায় তার। আসলে গৃহশিক্ষক রিয়াজের সেক্রেটারি। এরপরই ঘটতে থাকে নানান নাটকীয় আর মজার মজার সব ঘটনা। গৃহশিক্ষক চরিত্রে শাহেদ ছাড়াও নাটকটিতে সুমাইয়া শিমু, মৌনতা, আবুল হায়াত, দিলারা জামানসহ অভিনয় করেছেন অনেকেই। নাটকটি নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা পথিকের ব্যানারে । ঈদের অনুষ্ঠানমালায় হাসির এ নাটকটি বিটিভিতে প্রচার করা হবে। রিয়াজ এ নাটক সম্পর্কে জানান, "ফেরদৌস হাসানের চিত্রনাট্য চমৎকার। নাটকটির শুটিং এ মজা করে সবার সঙ্গে কাজ করেছি। শাহেদের সাথে প্রথম কাজ করলাম। বেশ ভাল লেগেছে। আশা করছি, আমাদের দুজনের অভিনয় দর্শকদের আনন্দ দেবে। " বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৭ ঘ