২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেকেন্ডে ৯০০ এসএমএস পেয়েছে প্রশান্ত?

সনির দেয়া হিসেব মতে ৭ কোটি এসএমএস ভোটিং হয়েছে ইন্ডিয়ান আইডলের চূড়ান্ত দুই প্রতিযোগীর জন্য। ১৪ সেপ্টেম্বর ভোটিং এর জন্য লাইন খুলে দেওয়া হয়, চালু থাকে ২৩ সেপ্টেম্বর অব্দি। ওই সময়ের মধ্যে যে পরিমান ভোটিংয়ের কথা বলেছে সনি টেলিভিশন বাস্তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:29 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সনির দেয়া হিসেব মতে ৭ কোটি এসএমএস ভোটিং হয়েছে ইন্ডিয়ান আইডলের চূড়ান্ত দুই প্রতিযোগীর জন্য। ১৪ সেপ্টেম্বর ভোটিং এর জন্য লাইন খুলে দেওয়া হয়, চালু থাকে ২৩ সেপ্টেম্বর অব্দি। ওই সময়ের মধ্যে যে পরিমান ভোটিংয়ের কথা বলেছে সনি টেলিভিশন বাস্তবে তা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা। খবর ভারতীয় ওয়েবসাইটের। তবে যে বিপুল সংখ্যক ভোটের কথা বলা হয়েছে তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মোবাইল কোম্পানি আর সনি এন্টারটেইনমেন্ট কোম্পানি। প্রশান্ত পাবে ১ কোটি রুপি। আর প্রতিটি এসএমএস এর জন্য তিন রুপি খরচ হলে ২১ কোটি টাকা যাবে কোম্পানিগুলোর পকেটে। সনি এন্টারটেইনমেন্ট অ্যান্ড টেলিভিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসা শাখার প্রধান অ্যালবার্ট অ্যালমেইদা বলেছেন, "এই দুই প্রতিযোগীর কল্যানে এসএমএস বুম কাকে বলে সেটা দেখা গেলো।" "এই দুই ছেলে দেশের প্রত্যন্ত দুটি এলাকা থেকে একেবারে পাদপ্রদীপের আলোয় চলে এসেছে। মেঘালয়ের খাসিস বা দার্জিলিংয়ের গোর্খারা চেয়েছে তাদের ছেলেটাই বিজয়ী হোক। দুজনেই ভক্তদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর এই প্রতিযোগিতায় এটাও প্রমাণিত হয়েছে যে প্রতিভা থাকলে যে কোন এলাকাতেই থাকুন না কেন, আপনি বেরিয়ে আসতে পারবেনই।" এসএমএস ভোট নিয়ে সনির যে উচ্ছাস সে ব্যাপারে দুমূর্খরা অবশ্য বিস্তর সন্দেহ পোষন করছেন। সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানাচ্ছে যে ২০০৭ সালের আগস্টে তাদের মোট মোবাইল ফোন কল আসা যাওয়া করেছে ১৪ কোটি ৭৭ লাখ। আইডলের ভোটিং চালু ছিল মাত্র ৯ দিন। ফলে সনির হিসেব মতে প্রতিদিন তাদের কাছে গড়ে ৭৭ লাখ ভোট পড়ার কথা। অর্থাৎ প্রতি মিনিটে ফোন বা মেসেজ আসার কথা ৫৪ হাজার ১২টি। ভারতের টেলিকম শিল্পের একটি সূত্র জানায়, "যদি আপনি বলেন যে ইন্ডিয়ান আইডল ফাইনালিস্ট দিনে ৫৪ হাজার ১২টি করে ভোট পেয়েছেন, তাহলে আমি বলতে বাধ্য যে এটা অতিরঞ্জিত তথ্য। কারন এর ফলে আপনি যা বলছেন তার মানে হলো, ভক্তরা প্রতি সেকেন্ডে ৯০০ এসএমএস পাঠিয়েছে। এটা অসম্ভভ।" "তাছাড়া ওই ৯ দিনে অন্যান্য টেলিভিশনের প্রতিযোগিতাগুলোও তো চালু ছিল। সব প্রতিযোগিতাতেই তো আজকাল এসএমএস অপশন থাকে। সবাই দাবি করছে যে তারা বিপুল পরিমান এসএমএস পাচ্ছে। এর পাশাপাশি ক্রিকেটের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। টুয়েন্টি টুয়েন্টিতে ভারত ভালো করছিল। ফলে ওই খাতেও প্রচুর এসএমএস হয়েছে। এছাড়াও অন্যান্য বিষয় তো আছেই। ফলে আমার মনে হয় না, সনি যে সংখ্যাটা দাবি করেছে সেটা ঠিক।" ভোটিং এর আসল সংখ্যাটা নিয়ে বিতর্ক থাকলেও ইন্ডিয়ান আইডল যে ভারত জুড়ে ভালোই সাড়া ফেরেছিল তাতে কোন সন্দেহ নেই। এক টেলিকম শিল্প বিশেষজ্ঞ বলেন, " এসএমএস পাঠানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকের মানুষের আসলেই খেপে উঠেছিল। এই প্রথম জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার একটা সুযোগ তারা পেয়েছিল। তারা তাদের ছেলেদের অকুন্ঠচিত্তে সমর্থন যুগিয়ে গেছে।" এর আগে আসামের নেপালি এক এমপি এম কে সুভা ঘোষণা করেছিলেন যে তিনি প্রশান্তের জন্য ১৫ লক্ষ রুাপর এসএমএস পাঠাবেন। কলকাতার পুলিশ বিভাগও যথেষ্ট পরিমানে এসএমএস পাঠিয়েছে তাদের সহকর্মীর জন্য। ফলে এসএমএস থেকে যে রাজস্ব আসছে তাতে মনে হয় অচিরেই বিজ্ঞাপনের একটা নতুন নমুনা হয়ে দেখা দেবে এটা টেলিভিশনের জন্য। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৫২৫ ঘ