সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ দুই মাসের চুড়ান্ত লড়াইয়ের পর অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের কনস্টেবল প্রশান্ত টামাং প্রতিযোগী অমিত পৌলকে হারিয়ে জিতে নিলেন এবারের ইন্ডিয়ান আইডলের শিরোপা। রবিবার রাতে নয়াদিল্লিতে ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে পুরস্কার ঘোষণা করেন বলিউড তারকা জন আব্রাহাম। শ্রোতাদের ভোটের ভিত্তিতে সনি টেলিভিশনের এ জনপ্রিয় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। অমিত ভক্ত অনেকেই এই ফলাফলে হতাশা ব্যক্ত করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দার্জিলিংয়ের ২৪ বছরের তরুন প্রশান্ত কলকাতা পুলিশ ব্যান্ডেরও সদস্য। বিজয়ী হিসেবে তার নাম ঘোষণার পর এ জয়ের জন্য তিনি তার মা ও কলকাতার বেঙ্গল পুলিশকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।
প্রশান্ত বলেন, " আমি আমার মায়ের প্রতি, শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং বেঙ্গল পুলিশ বিভাগকে কৃতজ্ঞতা জানাই এ অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি দেয়ার জন্য।"
প্রশান্ত নেপালি স
bdnews24