২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটপর্দায় জুটি হয়ে ফিরছেন মামুন-ফেরদৌসী

দীর্ঘ বিরতির পর জুটি হয়ে ছোট পর্দায় ফিরছেন শক্তিমান অভিনেতা আব্দুল্লাহ আল মামুন ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ঈদের জন্য নির্মিতব্য একটি একক নাটকে জুটি হয়ে আসছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 06:06 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- দীর্ঘ বিরতির পর জুটি হয়ে ছোট পর্দায় ফিরছেন শক্তিমান অভিনেতা আব্দুল্লাহ আল মামুন ও অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ঈদের জন্য নির্মিতব্য একটি একক নাটকে জুটি হয়ে আসছেন তারা। নাটকের নাম 'অচেনা খণ'। নাটকটি লিখেছেন মান্নান হীরা আর পরিচালনা করেছেন অরুনা বিশ্বাসের ছোট ভাই নাট্য নির্মাতা মিঠু বিশ্বাস। নাটকের কাহিনী গড়ে ওঠেছে একজন অবসরপ্রাপ্ত পঙ্গু চাকরিজীবিকে ঘিরে। যার ছেলেমেয়ে, নাতি নাতনী সবাই প্রবাসী। কেবলমাত্র তার সএীকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন। এমনি সময় তাদের পরিচয় ঘটে কাপড় ফেরি করা এক তরুনীর সঙ্গে। যে বদলে দেয় তাদের নিস্তরন জীবনটাকে। কাপড় ফেরিওয়ালার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস। বর্তমানে ধানমন্ডির বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির শুটিং। নাটকটি অরুনা বিশ্বাসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান 'যাত্রা'র ব্যানারে নির্মিত হচ্ছে। ঈদে নাটকটি প্রচার করা হবে যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে । নাটকটি প্রসঙ্গে পরিচালক মিঠু বিশ্বাস জানান, গতানুগতিক ধারার বাইরে কাজ করতে চাই সবসময়। সে লক্ষ্যেই নির্মাণ করছি নাটকটি। অনেকদিন পর একসাথে অভিনয়ে ফেরা এমন দুজনকে পেয়েছি যাদের কাছে শুধু শেখাই যায়। আশা করছি নাটকটি দর্শকদের ভাল লাগবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২৩৫৩ ঘ.