২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপা মেহতার পরবর্তী ছবিতে প্রীতি জিনতা

বৈচিত্রময় এবং একটু অন্যরকম চরিত্রে অভিনয়ের জন্য সুখ্যাতি রয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার। পরিচালক দীপা মেহতার পরবর্তী ছবি 'হেভেন অন আর্থ' ছবিতে তেমনই একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করবেন প্রীতি। ছবিতে প্রীতির সঙ্গে সীমা বিশ্বাসও অভিনয় করবেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ওয়াশিংটন, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডট) -- বৈচিত্রময় এবং একটু অন্যরকম চরিত্রে অভিনয়ের জন্য সুখ্যাতি রয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার। পরিচালক দীপা মেহতার পরবর্তী ছবি 'হেভেন অন আর্থ' ছবিতে তেমনই একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করবেন প্রীতি। ছবিতে প্রীতির সঙ্গে সীমা বিশ্বাসও অভিনয় করবেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ভারতীয় মেয়েরা বিয়ের ক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্তের বলি হন অহরহ। এ ধরণের বিয়ের ক্ষেত্রে বিয়ে পরবর্তী জীবনেও সৃষ্টি হয় নানা জটিলতা। এরকম একজন ভূক্তভোগী ভারতীয় রমনীর চরিত্রেই দেখা যাবে প্রীতিকে । এ বছর ৫ নভেম্বর ছবির দৃশ্যায়ন শুরু হবে ভারত এবং কানাডাতে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/১৬৫০ ঘ.