২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেবী নাজনীন এর পাস মার্ক

ক্যারিয়ারের ৩৩তম একক অ্যালবাম নিয়ে আসছেন বেবি নাজনীন। 'ব্লাক ডায়মন্ড' বলে পরিচিত এই শিল্পী রসিকতা করে বলেন, "এই অ্যালবামটি দিয়ে আমি পাস মার্ক পেতে যাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্যারিয়ারের ৩৩তম একক অ্যালবাম নিয়ে আসছেন বেবি নাজনীন। 'ব্লাক ডায়মন্ড' বলে পরিচিত এই শিল্পী রসিকতা করে বলেন, "এই অ্যালবামটি দিয়ে আমি পাস মার্ক পেতে যাচ্ছি।" শিরোনাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে মোট ১২টি গান থাকবে বলে জানিয়েছেন বেবি। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, প্রদীপ সাহা ও রাজেশ। সুরারোপ করবেন সুরকার মান্নান মোহাম্মদ। এ সপ্তাহ থেকে অ্যালবামটির রেকর্ডিং শুরু হওয়ার কথা। বরাবরের মতন বেবী নাজনীনের এবারের অ্যালবামটিও আসছে সঙ্গীতার ব্যানারে। সামনের ঈদে অ্যালবামটি মুক্তি দেওয়ার লক্ষ্যে নিয়ে চলছে এর কাজ। এর আগে 'ডাকপিয়ন' অ্যালবামটি ছিল বেবী নাজনীনের সর্বশেষ একক অ্যালবাম। ১৯৮৭ সালে সারেগামার প্রযোজনায় 'বেবী নাজনীনের গান' শিরোনামে প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। গত ২০ বছরে দেশের প্রধান অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বের হয়েছে তার ৩২ টি একক, ২০ টি দ্বৈত এবং প্রায় তিন শতাধিক মিশ্র অ্যালবাম এবং সিডি ও ভিসিডি। নতুন ও ৩৩তম এ অ্যালবাম সম্পর্কে বেবী নাজনীন বলেন, স