আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এ বছরের রোজার ঈদের এক নাটকে প্রায় দেড় বছর পর এক সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর ও সারা যাকের। নাটকের নাম 'ছোটবেলা বড়বেলা'। নাটকটি লিখেছেন রতন পাল আর নির্দেশনায় রয়েছেন ওয়াহিদ তারেক। নাটকে তারা স্বামী - স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন।
নাটকের কাহিনী এরকম : স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্বের কারণে তাদের কিশোর সন্তান বিপথগামী হয়। এক পর্যাযে তারা বুঝতে পারে তাদের জন্যই আজ তাদের সন্তানের এ করুণ পরিনতি। সমস্যা সমাধানের রাস্তা খোঁজে তারা।
সার নূর ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্পূব, মডেল নিশো ও জেনি। ধ্বনিচিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে নাটকটি। ঈদের মধ্যে যে কোন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হবে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী সারা যাকের বলেন, "দীর্ঘদিন পরে নূরের সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। নাটকটির কাহিনী ভালো। তাছাড়া ধ্বনিচিত্রের সঙ্গে আমার প্রথম কাজ এটি, তাই আরো বেশি খুশি আমি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০২ ঘ
bdnews24