আগস্ট ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিজের রচনা ও পরিচালনায় ১৩ পর্বের নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন 'ট্যাক্সি ড্রাইভার' খ্যাত ছবিয়াল সদস্য আশুতোষ সুজন। নতুন ধারাবাহিকের নাম 'বাঘবন্দী'। নাটকটির পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামে বসবাসরত দুই বন্ধু নাজিম ও পলাশ গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে এগিয়ে আসে। কিন্তু তাদের এ কাজে বাধা হয়ে দাড়ায় গ্রামের চেয়ারম্যান ও তার ছেলে হেলাল। হেলালের সঙ্গে বিরোধের এক পর্যায়ে তাকে খুন করে দু'বন্ধু। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিকটির কাহিনী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, চাঁদনী, প্রাণ রায়, নাফিসা, মাজনুন মিজান, কচি খন্দকার, রিফাত চৌধুরী, বাবু, অমিতাভ প্রমুখ।
ভিজুয়্যাল ক্র্যাফটের ব্যানারে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। ঢাকার আশেপাশে ও গাজীপুরের শ্রীপুরে গত ৯ আগস্ট থেকে এ নাটকের শুটিং শুরু হয়েছে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/
bdnews24