আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতন একই অ্যালবামে আসছেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল। অ্যালবামে দুজনের দ্বৈত কন্ঠে মোট গান থাকবে ১০ টি । অ্যালবামের জন্য গান লিখেছেন জাহিদ আকবর, লুৎফর রহমান ও টি আই অন্তর। সুর করেছেন অ্যালবামটির শিল্পী ও সুরকার এস আই টুটুল। অ্যালবামের প্রাথমিক কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।
এ সম্পর্কে টুটুল জানান, ' রানী কুঠির বাকী ইতিহাস' ছবিতে সামিনা আপার সঙ্গে গাওয়া 'আমার মাঝে এখন আমি.. ' গানটি করতে গিয়ে দ্বৈত অ্যালবামটি করার সম্ভাবনা তৈরি হয়। সামিনা আপা নিজে আগ্রহ প্রকাশ করাতে আমি তো রীতিমত বিস্মিত। তাই যত
bdnews24