২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুচিনি দ্বীপের ওয়ার্ল্ড প্রিমিয়ার ২৪ আগস্ট

২৪ শে আগস্ট বেলা ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বহুল আলোচিত ছবি 'দারুচিনি দ্বীপ'। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)-- ২৪ শে আগস্ট বেলা ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বহুল আলোচিত ছবি 'দারুচিনি দ্বীপ'। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী দারুচিনি দ্বীপে বেড়াতে যান। সেখানে ঘটতে থাকে মজার সব ঘটনা। এদের মধ্যে আনুশকা জাহাজের প্রধান নাবিকের মেয়ে। বাবা মা'র ছাড়াছাড়ি হয়ে গেছে। বাড়িতে একাকী থাকেন। বন্ধুদের সঙ্গে দারুচিনি দ্বীপে যাওয়ার আগে বাবা এসে হাজির। জরি থাকেন চাচার আশ্রয়ে। মনিরুল নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন চাচা। কিন্তু জরি বিয়ের আসর থেকে পালিয়ে যান। শুভ্র বাবা-মা'র একমাত্র সন্তান। তার চোখে সমস্যা আছে। চশমা ছাড়া তিনি কিছুই দেখতে পান না। সবাই তাকে কানাবাবা বলে ডাকে। সেও দারুচিনি দ্বীপে যাবে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে 'দারুচিনি দ্বীপ'র গল্প এগিয়ে যায়। এই গল্পের ছেলেদের চরিত্রের মধ্যে আছে সঞ্জু, শুভ্র, রিংকু, অয়ন। মেয়েদের মধ্যে আছে আনুশকা, জরি, নাইমা, ইলোরা, মুনা। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার মম, বাঁধন ও বিন্দু। এছাড়াও রয়েছেন রিয়াজ, আলী যাকের, আসাদুজ্জামান নূর, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত, চ্যালেঞ্জার, রহমত আলী, ফজলুর রহমান বাবু প্রমুখ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২১৪৫ ঘ.