২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্তের জামিন মঞ্জুর করছে সুপ্রিম কোর্ট

রোববার ভারতের সুপ্রিম কোর্ট বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার মামলায় টাডা কোর্ট তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছিল। ঐ মামলায় তার সঙ্গে আরো যে ছয়জন জামিনের আবেদন করেছিলো তাদেরও জামিন মঞ্জুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

আগস্ট ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরপটকম/রয়টার্স) -- রোববার ভারতের সুপ্রিম কোর্ট বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার মামলায় টাডা কোর্ট তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছিল। ঐ মামলায় তার সঙ্গে আরো যে ছয়জন জামিনের আবেদন করেছিলো তাদেরও জামিন মঞ্জুর হয়েছে। এর আগে মুম্বাই টাডা কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন সঞ্জয়ের আইনজীবী। টাডা কোর্টের রায়ের কপি এখনো সুপ্রিম কোর্ট এসে পৌঁছায়নি। পৌঁছানোর এই সময়টুকুতেই জামিন মিলেছে সঞ্জয়ের। প্রধান বিচারকের নেতৃত্বে তিনজন বিচারকের একটি সমন্বিত বেঞ্চ বলেছেন, "এই পর্যায়ে এসে অপরাধীর অপরাধের ধরন এবং সাক্ষ্য প্রমান নিরীক্ষা করা খুবই কঠিন একটি কাজ।" সেই সঙ্গে তারা রায়ের কপি না আসা পর্যন্ত সঞ্জয়ের জামিন আবেদন মঞ্জুর করেন। মুম্বাই কোর্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলা মামলায় ১ শ' জন অপরাধীর রায়ের কপি সেপ্টেম্বর থেকে পাঠানো শুরু হবে। সঞ্জয়ের এই জামিনের খবরকে স্বাগত জানিয়েছে বলিউড। প্রযোজক রবি চোপড়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, "এটা সত্যিই খুব চমৎকার একটি সংবাদ। সঞ্জয়ের যতটুকু শিক্ষা পাওয়া প্রয়োজন ছিলো ততটুকু শিক্ষা তার হয়েছে। আমরা আশা করবো আদালত এখন তার প্রতি নমনীয় আচরণ করবে।" বলিউড বিশ্লেষক কমল নেহতা বলেন, "সঞ্জয় যদি অন্তত ৬০ দিনের জন্য জামিন পায় সেটা এই ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে। প্রতিদিন যদি সে অভিনয় চালিয়ে যায় তাহলে তার অসমাপ্ত ছবিগুলো আলোর মুখ দেখবে। এতে প্রায় ৫০০ মিলিয়ন রুপি ক্ষতি থেকে বেঁচে যাবে বলিউড।" সশ্রম কারাদন্ড হিসাবে সঞ্জয় জেলে কাঠমিস্ত্রীর কাজকে বেছে নিয়েছিলেন। প্রতিদিন মজুরি হিসেবে পেতেন এক ডলার করে। খেতে হয়েছে জেলের গতানুগতিক খাবার এবং ব্যবহার করতে হয়েছে গণ টয়লেট। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৭৩৫ ঘ.