২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাথা ন্যাড়া করবেন অমিতাভ

বলিউড তারকা অমিতাভ বচ্চন মাথা ন্যাড়া করতে যাচ্ছেন। মীরা নায়ারের নতুন ছবি 'শান্তারাম' এ অভিনয়ের জন্য বিগ বি'কে এ কম্মোটি করতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা অমিতাভ বচ্চন মাথা ন্যাড়া করতে যাচ্ছেন। মীরা নায়ারের নতুন ছবি 'শান্তারাম' এ অভিনয়ের জন্য বিগ বি'কে এ কম্মোটি করতে হচ্ছে। মীরা নায়ার জানান ,"চরিত্রটি ফুটিয়ে তুলতে বচ্চন মাথা ন্যাড়া করতে রাজি হয়েছেন।" শান্তারাম ছবিতে বচ্চন 'কাদের ভাই' নামে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন। এ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পাইরেটস অব দি ক্যারিবিয়ান খ্যাত তারকা জনি ডেপ। এ ছবির দৃশ্যায়ন হবে ভারত, চীন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়। ছবিটি গ্রেগরি ডেভিডস রবাটর্সের বেস্ট সেলার একটি উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি নির্মিত হবে। বিডনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২১৪৭ ঘ.