২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছর পর বিটিভিতে হুমায়ূন আহমেদ

প্রায় ৭ বছর পর বিটিভিতে নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা হুমায়ন আহমেদ। নাটকের নাম 'আজ জরির বিয়ে'। নাটকটির রচনা ও পরিচালনা রয়েছেন হুমায়ন আহমেদ নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- প্রায় ৭ বছর পর বিটিভিতে নাটক নিয়ে আসছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা হুমায়ন আহমেদ। নাটকের নাম 'আজ জরির বিয়ে'। নাটকটির রচনা ও পরিচালনা রয়েছেন হুমায়ন আহমেদ নিজেই। নাটকের কাহিনী গড়ে উঠেছে একটি বিয়েকে কেন্দ্র করে। একটি ছেলে ও মেয়ে বিয়ে করতে যায় কাজী অফিসে । তাদের এ বিয়ে নিয়ে ঘটতে থাকে একের পর এক মজার মজার সব ঘটনা। নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শাওন, চ্যালেঞ্জার, ডাক্তার এজাজসহ আরো অনেকে। নূহাশ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত নাটকটি আগামী ঈদে বিটিভির পর্দায় দেখতে পাবে দর্শকেরা। বিডিনিউজটুয়েন্টফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৮ ঘ