২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেম গুরুকুলের কাজী তৌকির অভিনয়ে নামছেন

সনি টিভির আলোচিত মিউজিক্যাল শো ফেম গুরুকুলের বিখ্যাত প্রতিযোগী কাজী তৌকিরের কথা মনে আছে নিশ্চয়ই। লম্বা চুল আর স্লিম ফিগারের এই তরুন মাতিয়ে রেখেছিলেন ফেম গুরুকুলের প্রতিটি পর্ব। অনেক দিন চুপচাপ থাকার পর আবার বেশ বড়সর খবর হয়েই আসছেন তিনি। 'চোরি চোরি চুপকে চুপকে' খ্যাত নাজিম রিজভির একটি ছবিতে অভিনয় করবেন তিনি এবার। ছবিটি পরিচালনা করবেন কুশল মোজেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগস্ট ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সনি টিভির আলোচিত মিউজিক্যাল শো ফেম গুরুকুলের বিখ্যাত প্রতিযোগী কাজী তৌকিরের কথা মনে আছে নিশ্চয়ই। লম্বা চুল আর স্লিম ফিগারের এই তরুন মাতিয়ে রেখেছিলেন ফেম গুরুকুলের প্রতিটি পর্ব। অনেক দিন চুপচাপ থাকার পর আবার বেশ বড়সর খবর হয়েই আসছেন তিনি। 'চোরি চোরি চুপকে চুপকে' খ্যাত নাজিম রিজভির একটি ছবিতে অভিনয় করবেন তিনি এবার। ছবিটি পরিচালনা করবেন কুশল মোজেস। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ের প্রতিও যে তার দুর্বলতা আছে সে কথা তিনি বলেছিলেন ফেম গুরুকুলেই। আশৈশব লালিত স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজিত তিনি। ছবির প্রয়োজনে তার বহুল আলোচিত লুকটাও বদলে ফেলতে রাজী হয়েছেন তিনি। তার নতুন চেহারা দেখে ভক্তদের কেউ কেউ আহত বোধ করলেও নাজিম নিশ্চিত তার এই লুক দর্শক নেবে। ছবির শতকরা ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ। ওই ছবিতে কাজ করছেন রাজপাল যাদব ও প্রেম চোপড়া। ছবিতে কাজীর বিপরীতে অভিনয় করবেন নবাগতা মেঘনা হালদার। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪৫ ঘ