২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল্পনা লাজমীর ছবি থেকে সরে গেলে উর্মিলা

গত সপ্তাহেই বিভিন্ন গনমাধ্যমে খবর হলো যে কল্পনা লাজমীর পরবর্তী ছবি 'রং রালিয়া' ছবিতে অভিনয় করছেন উর্মিলা মাটোন্ডকার। এখন জানা গেছে, উর্মিলা নাকি থাকছেন না ওই ছবিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গত সপ্তাহেই বিভিন্ন গনমাধ্যমে খবর হলো যে কল্পনা লাজমীর পরবর্তী ছবি 'রং রালিয়া' ছবিতে অভিনয় করছেন উর্মিলা মাটোন্ডকার। এখন জানা গেছে, উর্মিলা নাকি থাকছেন না ওই ছবিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। এবার একাধিক সূত্র জানিয়েছে যে ডেট সমস্যার কারণে উর্মিলা কল্পনার ওই ছবিতে থাকতে পারছেন না। খুব শিগগিরই তিনি বিদেশ সফরে যাবেন। ফলে লাজমীর ছবির ডেটের সঙ্গে তাল রাখতে পারবেন না তিনি। এ কারনে সরে দাড়িয়েছেন ওই ছবি থেকে। কী কারণে তার এই বিদেশ সফর, কল্পনা লাজমীর ছবির চেয়েও সেটা গুরুত্বপূর্ন কী না তা জানা যায় নি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯৫১ ঘ