২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিঞ্জির' এর তিন বন্ধু এবার জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার

দুই যুগ আগে নির্মিত 'জিঞ্জির' ছবিটির কথা মনে না থাকলেও এর 'সুমন রাজন মোহন/ বন্ধু আমরা তিনজন' গানটির কথা অনেকেরই মনে থাকবে। ওই ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক, আলমগীর ও সোহেল রানা। এই তিন তারকা নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে একত্রে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'। পরিচালক এফআই মানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দুই যুগ আগে নির্মিত 'জিঞ্জির' ছবিটির কথা মনে না থাকলেও এর 'সুমন রাজন মোহন/ বন্ধু আমরা তিনজন' গানটির কথা অনেকেরই মনে থাকবে। ওই ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক, আলমগীর ও সোহেল রানা। এই তিন তারকা নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে একত্রে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'। পরিচালক এফআই মানিক। 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার' নামের এই ছবিতে রাজ্জাক, আলমগীর ও সোহেল রানার সঙ্গে অভিনয় করবেন শাকিব ও পূর্নিমা। এছাড়াও থাকছেন সুচরিতাসহ আরো অনেকে। ছবিতে জজ রাজ্জাক, ব্যারিষ্টার আলমগীর ও পুলিশ কমিশনার চরিত্রে সোহেল রানা অভিনয় করবেন। 'জিঞ্জির' ছবিতে নায়িকা ছিলেন শাবানা, ববিতা ও সুচরিতা। ছবিটি সুপার হিট হয়েছিল। দুই যুগ পর তারা আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ১৭ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৪২ ঘ