২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সংসদে কবিতা আবৃত্তি করবেন জাভেদ আখতার ও শাবানা আজমী

ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশটির সংসদে কবিতা আবৃত্তি করবেন বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার ও তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমী। জাভেদ আখতার হিন্দি কবিতা আবৃত্তি করবেন আর তার অনুবাদ পাঠ করে শোনাবেন শাবানা আজমী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশটির সংসদে কবিতা আবৃত্তি করবেন বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার ও তার স্ত্রী অভিনেত্রী শাবানা আজমী। জাভেদ আখতার হিন্দি কবিতা আবৃত্তি করবেন আর তার অনুবাদ পাঠ করে শোনাবেন শাবানা আজমী। খবর ভারতীয় ওয়েবসাইটের। ভারতের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতাও লিখেছেন জাভেদ আখতার। সেটিও তিনি পড়বেন বলে ধারনা করা হচ্ছে। এই জুটির আবৃত্তির পরপরই পন্ডিত যশরাজ সঙ্গীত পরিবেশন করবেন। গানটিও জাভেদ আখতারের লেখা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৮ ঘ