২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার প্রিয় গান জাতীয় সঙ্গীত : বিপাশা বসু

ছবিতে যেসব রগরগে গানের দৃশ্যে অভিনয় করেন বিপাশা বসু বাস্তবে তার পছন্দ একেবারেই উল্টো। ভারতীয় এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই বলিউড তারকা জানিয়েছেন তার প্রিয় গান ভারতের জাতীয় সঙ্গীত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছবিতে যেসব রগরগে গানের দৃশ্যে অভিনয় করেন বিপাশা বসু বাস্তবে তার পছন্দ একেবারেই উল্টো। ভারতীয় এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই বলিউড তারকা জানিয়েছেন তার প্রিয় গান ভারতের জাতীয় সঙ্গীত। প্রাণী অধিকার সংরক্ষনের পক্ষে আন্দোলনকারী এই নায়িকা বলেন, অসংখ্য প্রাণী প্রতিদিন আমাদের নৃশংস আচরণের শিকার হয়। আমি যথাসাধ্য চেষ্টা করি যেন অবলা প্রাণীরা কোনভাবে আহত না হয়। প্রিয় গানের প্রসঙ্গে বিপাশা বলেন, "আমি গর্বিত যে আমি একজন স্বাধীন ভারতীয়। আর প্রিয় গান অবশ্যই জাতীয় সঙ্গীত।" গানটি যখনই গাওয়া হয় তিনি দাড়িয়ে সম্মান জানান। বলিউড তারকা বলেন, " এই গান গীত হওয়ার সময় যারা উঠে দাড়িয়ে সম্মান জানায় না তাদের আমি ঘৃণা করি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএ/এমআইআর/১৮০৩