আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পশ্চিমবঙ্গের বিশিষ্ট ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের আজীবন সদস্য পদ পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এর আগে ৩ বার রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া চক্রবর্তী এটিকে তার চতুর্থ রাষ্ট্রীয় সম্মাননা বলে উল্লেখ করেছেন। সদস্যপদের কার্ড হাতে নিয়ে মিঠুন বলেন, "এটা আমার চতুর্থ জাতীয় পুরস্কার। অভিনয় আমার অ্যাম্বিশন ছিল না, ছিল কম্পালশন। আশৈশব স্বপ্ন দেখতাম ফুটবলার হবো। খেলব ইস্টবেঙ্গল বা মোহনবাগানে। সেই স্বপ্ন্ পূরণ না হলেও পরে জাতীয় তারকাদের সঙ্গে খেলেছি অ্যাকাডেমি গড়ার সময়।" খবর ভারতের আনন্দবাজার পত্রিকার।
প্রয়াত ক্লাব সচিব পল্টু দাসের জন্মদিনটা ক্রীড়া দিবস হিসেবে পালন করে ইস্টবেঙ্গল। এ উপলক্ষে রাজ্যের ফুটবল কোচিং সেন্টারগুলো ও বিশিষ্ট খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার পাশাপাশি এবার ক্রীড়ানুরাগী বিশিষ্টজনদেরও সম্বর্ধনা দিয়েছে তারা। মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবার সম্বর্ধনা পেলেন বিনয় বড়
bdnews24