২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যরকম ঈদের নাটক 'আলো অন্ধকারে যাই'

ঈদের নাটক মানেই হাসির নাটক এই প্রচলিত ধারার বাইরে গিয়ে অন্যরকম একটি ঈদের নাটক তৈরির কাজে হাত দিয়েছেন সকাল আহমেদ। দীলিপ চক্রবর্তীর রচনায় 'আলো অন্ধকারে যাই' নামের রোমাঞ্চকর এক কাহিনী নিয়ে আসছেন তিনি সামনের ঈদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদের নাটক মানেই হাসির নাটক এই প্রচলিত ধারার বাইরে গিয়ে অন্যরকম একটি ঈদের নাটক তৈরির কাজে হাত দিয়েছেন সকাল আহমেদ। দীলিপ চক্রবর্তীর রচনায় 'আলো অন্ধকারে যাই' নামের রোমাঞ্চকর এক কাহিনী নিয়ে আসছেন তিনি সামনের ঈদে। 'আলো অন্ধকারে যাই' এর কাহিনী সংক্ষেপ এরকম : নতুন দম্পতি তারিন -- শোয়েবের সংসার চলছিল ভালই। এর মাঝে মিলনের আবির্ভাব ওলটাপালট করে দেয় সবকিছু। শোয়েব কাকতালীয়ভাবে মারা যান, বিধবা হন তারিন আর খুনি হিসেবে ফেঁসে যান মিলন। নাটকটি সম্পর্কে সকাল আহমেদ বলেন, "ঈদের নাটক মানেই হাঁসির নাটক