আগস্ট ০৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল গত বুধবার 'দাদাসাহেব ফালকে' পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে ভারত সরকার এই পুরষ্কার দিতে যাচ্ছে।
ভারতে নামকরা এই পুরষ্কার বিজয়ীকে পুরস্কার হিসেবে ২ লাখ রুপি, একটি সোনার পদ্ম এবং একটি শাল দেয়া হয়। কিছুদিন পর বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে তাকে এই পুরষ্কার দেয়া হবে।
শ্যাম বেনেগাল রাজ্যসভার একজন সদস্য। তিনি এর আগে ১৯৭৬ সালে 'পদ্মশ্রী' এবং ১৯৯১ সালে 'পদ্ম ভুষন' পুরষ্কারে ভুষিত হন। তার প্রথম চলচিত্র 'অঙ্কুর', যা সত্তরের দশকে ভারতের চলচ্চিত্রের ধারনাই পাল্টে দিয়েছিলো। তার নির্মিত চলচ্চিত্র ভারতসহ বিশ্বের আরো অনেক দেশে দেখা হয়। এ ছাড়া গত তিন দশক ধরে আর্ন্তজাতিক উৎসবে তার নির্মিত চলচ্চিত্র নিয়মিত প্রদর্শিত হচ্ছে।
তিনি সাধারন চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু প্রামান্য চিত্রও নির্মান করেছেন। তার বিদেশী গল্প ও ছোট গল্পের উপর নির্ভর করে নির্মিত বেশ কিছু টিভি সিরিয়াল বেশ জনপ্রিয় হয়েছিলো।
শ্যাম বেনেগাল ১৯৬৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মাস-কমিউনিকেশন টেকনিকের উপর পড়ালেখা করেন। পরবর্তীতে তিনি ভারতের ফ্লিম টেলিভিশন ইনস্টিটিউটে চেয়ারম্যান ভারতীয় চলচিত্র শিক্ষার চালচিত্র নির্ধারনের চেষ্টা করেন।
তার চলচিত্রের মধ্যে 'নিশান্ত', 'মন্থন', 'ভুমিকা', 'কন্ডুরা', 'জুনুন', 'কালযুগ', 'মন্দির', 'ত্রিকাল', 'মাম্মো', 'সরদারি বেগম', 'সমর', 'দ্য মেকিং অব মহান্মা', 'জুবেদা' এবং 'নেতাজি সুবাস চন্দ্র বস'ু উল্লেখযোগ্য।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২১২৭ ঘ.
bdnews24