২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর আফজাল ফরিদী

দীর্ঘ ২০ বছর পর আবার একসঙ্গে একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি। তাদের একসঙ্গে দেখা যাবে 'আমাদের নূরুল হুদা' মেগা ধারাবাহিকের ৭০ পর্ব থেকে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। নাটকটির দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে এই দুই তারকাশিল্পী দীর্ঘদিন পর ক্যামেরাবন্দি হবেন। তাদের বিপরীতে অভিনয় করবেন এই প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ ২০ বছর পর আবার একসঙ্গে একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি। তাদের একসঙ্গে দেখা যাবে 'আমাদের নূরুল হুদা' মেগা ধারাবাহিকের ৭০ পর্ব থেকে। ধারাবাহিকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। নাটকটির দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে এই দুই তারকাশিল্পী দীর্ঘদিন পর ক্যামেরাবন্দি হবেন। তাদের বিপরীতে অভিনয় করবেন এই প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। নাটকে ফরিদী আফজালের অংশের শুটিং হবে চলতি মাসের শেষ সপ্তাহে। হুমায়ুন ফরীদি এখনো নিয়মিত নাটকে অভিনয় করলেও আফজাল হোসেন নাটকে নিয়মিত নন। মাঝে মধ্যে দু'একটি নাটকে অভিনয় করা ছাড়া বর্তমানে নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনেই কাজ করছেন বেশি। দীর্ঘদিন পর অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বললেন, "আসলে মাহফুজের কল্যানে এটি সম্ভব হয়েছে। নাটকটির জনপ্রিয়তার পাশাপাশি ওর অনুরোধ এক্ষেত্রে কাজ করেছে। তারকাবহুল এ নাটকে আমাদের দুজনের একসঙ্গে অভিনয়টাও মেগাধারাবাহিকটির বাড়তি চমক।" মাহফুজ আহমেদের প্রযোজনা সংস্থা বাণীকথা চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে তারকাবহুল এ মেগাধারাবাহিক নাটকটি। এর রচিয়তা অরণ্য আনোয়ার আর পরিচালনায় আছেন যৌথভাবে অরন্য আনোয়ার ও মাহফুজ আহমেদ নিজে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮০২ ঘ