আগস্ট ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৫ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে গানচিল প্রকাশ করেছে নবনীতা চৌধুরীর প্রথম অ্যালবাম 'আমি যন্ত্র, তুমি যন্ত্রী'। দশটি লালনের গান নিয়ে সাজানো এই অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু। নবনীতার এটাই প্রথম অ্যালবাম।
নবনীতা লন্ডনে বিবিসির বাংলা বিভাগে কাজ করেন। বলেন, "সাড়ে তিন বছর বয়স থেকে গান গাই। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা রবীন্দ্র সঙ্গীতে। তবে লালনে নিমজ্জিত হই বছর তিনেক হলো।"
কীভাবে শুরু হলো এই নিমজ্জন সে প্রসঙ্গে নবনীতা জানান, " হঠাৎ লন্ডনে খুব মেঘলা এক দিনে বাসে করে অফিস যাওয়ার পথে ফরিদা পারভিনের লালন গীতি শুনছিলাম । কেন জানি হঠাৎ তাঁর কণ্ঠে 'আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে' এই লালন গীতিটা শুনে আমার মনে হলো, আমারও লালন গাইতে হবে, নাইলে কিছুতেই মনে শান্তি পাবোনা। ... আমি এরপরে আকরাম হোসেন বাবলার কাছে লালন গীতি শেখা শুরু করি, উনি লালন গীতি সংগ্রহ করেন এবং এরওপরে গবেষণা করেন।"
স
bdnews24