২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্তকে আর্থার রোড জেল থেকে সরিয়ে নেয়া হচ্ছে

কয়েকদিন আগে আদালতের রায়ে সঞ্জয় দত্তকে আর্থার রোডের জেলখানায় রাখা হয়েছিলো। কিন্তু আর্থার রোডের কারা কর্তৃপক্ষ কয়েকটি কারণে তাকে এই জেলখানা থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আগস্ট ০২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কয়েকদিন আগে আদালতের রায়ে সঞ্জয় দত্তকে আর্থার রোডের জেলখানায় রাখা হয়েছিলো। কিন্তু আর্থার রোডের কারা কর্তৃপক্ষ কয়েকটি কারণে তাকে এই জেলখানা থেকে সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে ছয়টি কারণ উল্লেখ করে। সঞ্জয় এ ব্যাপারে একটি আবেদন করেছিলেন যাতে তাকে এই জেলেই রাখা হয়। কিন্তু ইতিমধ্যে সেই আবেদন পত্র তিনি নিজ থেকেই তুলে নিয়েছেন। কারা কর্তৃপক্ষ যে ছয়টি কারণ উল্লেখ করেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে আর্থার রোডের জেলখানাটিতে বন্দীদের প্রচন্ড চাপ রয়েছে। সাধারণত এখানে বিচারাধীন বন্দীদের রাখা হয়। দ্বিতীয়ত আদালত সঞ্জয়কে কঠোর সশ্রম কারাদন্ড দিয়েছে। ফলে সঞ্জয়কে জেলখানাতে থাকতে হলে বিভিন্ন কাজ করতে হবে। যেমন রান্না, কাপড় বোনা, কাঠের কাজ অথবা কৃষিকাজ। কিন্তু এই জেলে সে সব কাজের সুযোগ সুবিধা নেই। অন্যদিকে সঞ্জয়ের চিকিৎসা সুবিধার কথা বলতে গিয়ে কারারক্ষী জানান, যে কোন জেলখানাতেই সঞ্জয়কে সব রকম চিকিৎসা সুবিধা দেয়া হবে। তাছাড়া এক্ষেত্রে সঞ্জয়ের নিরাপত্তার কথাও বিবেচনা করা হচ্ছে। অবশ্য সঞ্জয়কে কোন জেলে সরিয়ে নেয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে পুনার ইয়ারন্ডা জেল, থানে সেন্ট্রাল জেল, কলাপুর জেল অথবা নাসিক জেলের যে কোন একটিতে স্থানান্তর করা হতে পারে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৮০২ ঘ.