জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিশিষ্ট গজল গায়ক জগজিৎ সিং বলিউডের একটি কমেডি ছবিতে অভিনয় করবেন। 'অনামিকা' নামের ছবিটি এইডস সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
ছবিটির পরিচালত প্রভাকর শুক্লা জানান, ছবিটি যেন গৎবাধা প্রচারণামূলক ছবি না হয় সে ব্যাপারে তিনি সচেতন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অমৃতা অরোরা কিংবা নন্দনা সেনকে নেয়ার কথা ভাবছেন বলে জানান তিনি।
ভারতের এক বার্তা সংস্থাকে প্রভাকর বলেন, " ছবির কাহিনী শোনার পর জগজিৎ সিং অভিনয় করার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন। সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরু করতে পারবো বলে আশা করছি।"
তিনি বলেন, "বিষয়টি যেহেতু সংবেদশীল, সেহেতু আমি সিরিয়াস ছবি বানানোর কোন ইচ্ছা আমার নেই। দর্শকদের কাছে কোন রকম প্রচারণামূলক বক্তব্য না রেখেই ছবির বার্তাটি পৌঁছে দিতে চাই আমি।"
শুক্লার প্রথম ছবি 'কাহানি গুড়িয়া কি'। ওই ছবিতে গুড়িয়া নামের মহিলার সত্যিকার কাহিনী তুলে ধরা হয়েছে। গুড়িয়ার বিয়ে হয়েছিল এক সেনাবাহিনীর এক সদস্যের সঙ্গে যে বিয়ের পরপরই কারগিল যুদ্ধে চলে যায় এবং যুদ্ধবন্দী হয়ে ঠাঁই নেয় পাকিস্তানের কারাগারে। ছবিটি চলতি অসিয়ান চলচ্চিত্র উৎসবে ব্যপক প্রসংশিত হয়েছে।
শুক্লা 'দিমাগ কা দাহি' নামে আরেকটি কমেডির পরিকল্পনা করছেন। অক্টোবর থেকে এ ছবির শুটিং করবেন তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৭ ঘ
bdnews24